ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: আরিফুল ইসলাম রতন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ উত্তর জেলা শাখার নবগঠিত কমিটির নতুন নেতৃত্বকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে ধোবাউড়া উপজেলা যুবদলের নেতাকর্মীরা।
মিছিলে সাবেক জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলার, সহ-সাধারণ সম্পাদক ফরহাদ আল রাজী, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহ-ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ চৌধুরী, জেলা যুবদলের সম্মানিত সদস্য সিরাজুল ইসলাম খান ও সদস্য নয়ন উপস্থিত ছিলেন।
এছাড়াও সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফারুক হোসাইন, উপজেলা যুবদল নেতা রুজেল বিশ্বাস, শফিকুর রহমান, তানভীর, আরিফুল ইসলাম, রতন, আরিফ মণ্ডল, মাসুদ মিয়া, ফুল মিয়া, মোশাররফ, মামুন ফকির ও আসিকসহ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন জালাল, সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ইব্রাহিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।
তারা আরও বলেন, বিএনপি গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। যারা অগ্নিসন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নিচ্ছেন, তাদের কর্মকাণ্ডের দায় একসময় তাদেরই বহন করতে হবে।
নবগঠিত জেলা যুবদলের নেতৃত্বকে স্বাগত জানিয়ে নেতাকর্মীরা আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।