ফরিদপুর প্রতিনিধি
‘দুর্গতিনাশিনী’র শিল্পী অহনা মায়া ধর কথা ও হৃদ্যকুনাল ধর কাব্য ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাদের মধ্যে কথা গত পাঁচ দিন এবং কাব্য গত তিন দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গেছে, কথার রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে ৩৬ হাজারে দাঁড়িয়েছে। তাদের অসুস্থতার খবরে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
দুই শিল্পীর দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় সবার কাছে সর্বস্তরের জনগণের কাছে আশীর্বাদ ও প্রার্থনা কামনা করেছে তার পরিবার।