ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়া সদর ইউনিয়নের অধীনস্থ তারাবিয়াতুল বানাত মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে বক্তব্য রেখেছেন ধোবাউড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফারুক হোসাইন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) আয়োজিত এ মাহফিলে তিনি উপস্থিত মুসল্লি, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ বার্ষিক ওয়াজ মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এ মাহফিলে ধর্মীয় আলোচনা, ইসলামী শিক্ষা ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরা হয়।