হিলি প্রতিনিধিঃ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধনের প্রতিবাদে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় হাকিমপুর উপজেলা যুবদলের উদ্যোগে হিলি বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

বক্তারা দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য দেন।