ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: আরিফুল ইসলাম রতন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ময়মনসিংহের হালুয়াঘাটে মোটরসাইকেল মিছিল ও পথসভা করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মোটরসাইকেল মিছিল শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে রাজপথে অবস্থান করবেন। যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে, ইনশাআল্লাহ।

কর্মসূচিতে হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।