সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বথুন্দিয়া বাজার থেকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা এম এ মতিনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মৃগী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) নাজমুলের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত এম এ মতিন কালুখালী উপজেলার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিল।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।