ফরিদপুর জেলা প্রতিনিধি

সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ফরিদপুরের ধলার মোড়ে স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা প্রশাসন ও ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়। এ ব্যাপারে আয়োজকরা বলেন, সাধারণ মানুষের কাছে সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এ ধরনের উদ্যোগ জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত ও আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপকারভোগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।