সাহিদা পারভীনঃ
রাজবাড়ীর কালুখালীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা খাইরুল ইসলাম খায়েরকে গ্রেফতার করা হয়েছে। তিনি কালুখালী উপজেলার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার রাতে কালুখালী থানা পুলিশ তার বাড়িতে তল্লাশি চালায়। কিন্তু তাকে খুঁজে পায় না। পরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি রিপন শেখের বাড়িতে তল্লাশি করে। ওই বাড়িতে খায়েরের সন্ধান পায়।
গ্রেফতারকৃত খাইরুল ইসলামকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখিয়ে বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে।