ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর শহরের শোভারামপুর ও রঘুনন্দনপুর পূর্ব দাসপাড়া সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে দুই দিনব্যাপী শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা শুরু হয়েছে। হিন্দু শাস্ত্র মতে বিশ্বকে ধারণ ও পালন করার শক্তি এবং মনের অহংকারকে বিনাশ করার জন্য এ পূজার আয়োজন করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টায় প্রাতঃপূজার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুর ১২টায় মধ্যাহ্ন পূজা এবং বিকেল সাড়ে ৪টায় সন্ধ্যা পূজা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল বিকেল ৫টায় জগদ্ধাত্রী মায়ের সিঁদুর দান ও পরবর্তীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
পূজা উপভোগ করতে ফরিদপুর ও বিভিন্ন স্থানের ভক্তবৃন্দকে অংশগ্রহণ করতে দেখা যায়।