ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে পাঁচজন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় শহরের কমলাপুর ময়েজ মঞ্জিলে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ হুইলচেয়ার বিতরণ করা হয়।
এ সময় চৌধুরী নায়াব ইউসুফ বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় ফরিদপুর জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং উপকারভোগী ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।