ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: আরিফুল ইসলাম রতন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ধোবাউড়া সদর ইউনিয়নের দর্শা মাদ্রাসা বাজারে গণসংযোগ করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনিছুর রহমান মানিক।

আজ সন্ধ্যায় তিনি দর্শা মাদ্রাসা বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেন। এ সময় তিনি এলাকাবাসীর কাছে আগামী নির্বাচনে সমর্থন ও দোয়া কামনা করেন।

গণসংযোগকালে আনিছুর রহমান মানিক বলেন, “আমি বিগত সময়ে আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে ধোবাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়নে অনেক কাজ করেছি। তবে নানা কারণে বেশ কিছু উন্নয়নমূলক কাজ অসমাপ্ত রয়ে গেছে। সেই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আবারও আপনাদের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।”

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে পুনরায় নির্বাচিত হতে পারলে অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চান।

আনিছুর রহমান মানিক ধোবাউড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সদস্য সচিব। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ধোবাউড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।