খন্দকার সাইফুল, নড়াইল
নড়াইলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির কমিউনিটি মিটিং অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর মঙ্গলবার সদর উপজেলায় বাঁশগ্রাম ইউনিয়নের কামাল প্রতাপ জিএম মোড়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নড়াইলের আয়োজনে এ কমিউনিটি মিটিং অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ১১ নং বাঁশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ফকির। আরও উপস্থিত ছিলেন মো. মেশকাত আলী বিশ্বাস, সহকারী প্রকৌশলী (বিএডিসি) নড়াইল জোন (ক্ষুদ্রসেচ) বিএডিসি; মো. মামুন অর রশিদ, উপ-সহকারী প্রকৌশলী (বিএডিসি); স্থানীয় ইউপি সদস্য ইমরুল হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
বক্তারা জানান, মিটিংয়ের বিষয় ছিল PARTNER (Program on Agricultural Development Greporation (BADC)) প্রোগ্রামের আওতায় স্কিম নির্বাচন, কৃষক গ্রুপ গঠন, গ্রুপের প্রশিক্ষণসংক্রান্ত ও অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনাবলী ও কাগজপত্রসংক্রান্ত।
উদ্দেশ্য হলো ০.৫ কিউসেক অগভীর নলকূপ স্কিমে কৃষক গ্রুপ গঠন ও কৃষক গ্রুপের প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ, দক্ষ সেচ ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকগণকে অবগত করা। AND KIT ও Bii ব্যারিড পাইপ (মাটির তলদেশ দিয়ে সেচ নালা) সম্পর্কে অবগত করা, PARTNER প্রকল্পের মাধ্যমে সেচ বিষয়ক সুবিধা প্রদান।