ফরিদপুর জেলা প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে শহরের ইমাম উদ্দিন চত্বরে ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও ফরিদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী বেনজীর আহমেদ তাবরিজের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

এর আগে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল ইমাম উদ্দিন চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বেনজীর আহমেদ তাবরিজ। বক্তব্য দেন জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিন ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমাস বেপারী।

বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের যেকোনো অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। এ সময় তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার কথা উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।