মোঃ রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি
মাগুরায় নাশকতা মামলার আসামি হিসেবে জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মো. ইমরুল মেম্বার সোমবার (১৬ নভেম্বর ২০২৬) আটক হয়েছেন। বর্তমানে তিনি মাগুরা সদর থানায় পুলিশের হেফাজতে রয়েছেন।
আটক মো. ইমরুল মেম্বার মাগুরা জেলার আমুড়িয়া গ্রামের মৃত মুক্তাদের রহমান মোল্লার ছেলে। তিনি মাগুরা জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক হিসেবে পরিচিত।
প্রাপ্ত তথ্যমতে, নাশকতা সংক্রান্ত মামলায় আসামি হওয়ার কারণে তাঁকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি মাগুরা সদর থানায় রয়েছেন।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য ও মামলার বিস্তারিত তথ্য পাওয়া গেলে আরও বিস্তারিত জানা যাবে।