আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার ৮নং বল্লভদী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠন বল্লভদী ইউনিয়ন শাখার আয়োজনে নির্বাচনী পথ সভায় বাংলা‌দেশ জাতীয় সংসদের সংসদ উপ‌নেতা সৈয়দা সা‌জেদা চৌধুরীর রাজ‌নৈ‌তিক প্রতি‌নি‌ধি ও বি‌শিষ্ট কৃ‌ষি গ‌বেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী আওয়ামীলী‌গের ম‌নোনীত প্রার্থী নুরুল ইসলামের প‌ক্ষে নৌকা মার্কায় ভোট চান।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা ৩টায় বাউষখালী বি.বি.এস মাঠে নৌকার প্রার্থী নুরুল ইসলামের এই নির্বাচনী পথ সভা অনু‌ষ্ঠিত হয়। সালথা উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে নির্বাচনী সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপ‌নেতার এপিএস স‌ফিউ‌দ্দিন আহ‌মেদ, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল প্রমূখ। এছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় লাবু চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই। তিনি উপস্থিত সকলের কাছে নৌকা মার্কায় ভোট দিয়ে নুরুল ইসলামকে জয়যুক্ত করার আহব্বান জানান। এছাড়াও তি‌নি নৌকা প্রেমী‌দের পা‌শে সারাজীবন থাকার কথা ব‌লেন।