আরিফুল ইসলাম রতন, ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আনিছুর রহমান মানিক। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও জনপ্রতিনিধি হিসেবে অতীতের অভিজ্ঞতার কারণে স্থানীয় রাজনীতিতে তিনি একটি পরিচিত মুখ।

আনিছুর রহমান মানিক রাজনৈতিক জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি একজন সাবেক সফল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য, উপজেলা বিএনপির সদস্য সচিব এবং ধোবাউড়া প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা ও বিভিন্ন সামাজিক-সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মধ্য দিয়ে আনিছুর রহমান মানিক এলাকায় নিজের অবস্থান তৈরি করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, আগামী নির্বাচনে যোগ্য, জনবান্ধব ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম নেতৃত্ব নির্বাচিত হবে। নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে আনিছুর রহমান মানিক জনগণের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন, তা জানতে অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।