তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর এলাকার চুনিয়াপাড়ায় প্রায় ১১০ বিঘা জমির ওপর শহরের কোলাহলমুক্ত সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে আবহমান বাংলার গ্রামীণ জীবনের পটভূমি নিয়ে গড়ে তোলা হচ্ছে ‘কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট’। গত শনিবার (১৪ নভেম্বর) চিত্রনায়ক ওমর সানি দিনব্যাপী এই রিসোর্ট প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

এ সময় তিনি রিসোর্টের প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং গ্রামীণ পরিবেশে এমন রিসোর্ট গড়ে তোলায় উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি এখানে বিনিয়োগ করতে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। ইতিমধ্যে রিসোর্টের মোট ৪৯ শতাংশ শেয়ার বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে রিসোর্টের শেয়ার কিনে এর গর্বিত অংশীদার ও মালিক হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। এজন্য আগ্রহী বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) রাতে রাজশাহী মহানগরীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট’-এর অতিথি সম্মাননা অনুষ্ঠিত হয়। নগরীর শাহ ডাইন চাইনিজ রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে আয়োজিত এই অতিথি সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ওমর সানি। অনুষ্ঠানে রিসোর্টের সর্বোচ্চ শেয়ার ক্রয়কারীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান এবং পাশাপাশি অন্যান্য শেয়ার ক্রয়কারী ও তাৎক্ষণিক শেয়ার ক্রয়কারীদেরও আকর্ষণীয় পুরস্কারে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট লিমিটেডের রাজশাহী হেড অফিসের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক শামীম হোসেন, ফাইন্যান্স হেড সেলিম উদ্দিন, ডিরেক্টর অব প্রকাশনা মাহফুজুর রহমান মাহবুব এবং এডমিন ও অপারেশন আসাদুজ্জামান ডালিম। এছাড়াও ঢাকা কর্পোরেট অফিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও ডিএম সাকলায়েন এবং ডিরেক্টর অব টেকনিক্যাল ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ প্রমুখ।