রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবু মোহাম্মদ মাছুমের পক্ষ থেকে ১৪ নভেম্বর শনিবার রূপগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মুশুরী পশ্চিম পাড়া ও ফজুর বাড়ি এলাকায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত ১ হাজার পরিবারের মাঝে ২৫ কেজি করে চালের বস্তা বিতরণ করেন রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল্লাহ আল-মামুন। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা সাইফুল ইসলাম সাইফ, সামছুল ইসলাম, গোলাম রাব্বানী, আজমত আলীসহ আরও অনেকে।
এ সময় আব্দুল্লাহ আল-মামুন বলেন, আমার পরিবার ও আমরা সব সময় সাধারণ ও অসহায় মানুষের পাশে ছিলাম। আজকে ১ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ করেছি। ভবিষ্যতেও আমাদের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী পরিবারগুলো।