আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার ১নং রামকান্তপুর ইউনিয়নে, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

রামকান্তপুর ইউ‌নিয়ন আওয়ামীলীগ আ‌য়ো‌জিত নির্বাচনী সভায় বাংলা‌দেশ জাতীয় সংসদের সংসদ উপ‌নেতা সৈয়দা সা‌জেদা চৌধুরী ( এমপি) রাজ‌নৈ‌তিক প্রতি‌নি‌ধি ও বি‌শিষ্ট কৃ‌ষি গ‌বেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী আওয়ামী লী‌গের ম‌নোনীত প্রার্থী আরশাফ আলী (লিটুর) প‌ক্ষে নৌকা মার্কায় ভোট চান।

বুধবার ৩ (নভেম্বর) বিকেল ৫টায় মিতালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সন্ধ্যা ৭টায় বাহিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৃথক দুটি সভায় নৌকার প্রার্থী আরশাফ আলী লিটুর এই নির্বাচনী সভা অনু‌ষ্ঠিত হয়।

রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিনয় কুমার দাস ও প্রবীণ আওয়ামী লীগে নেতা বাদশা মোল্লার সভাপতিত্বে নির্বাচনী সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপ‌নেতার এপিএস স‌ফিউ‌দ্দিন আহ‌মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল প্রমূখ। এছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় লাবু চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই। তিনি উপস্থিত সকলের কাছে নৌকা মার্কায় ভোট দিয়ে আরশাফ আলী লিটুকে জয়যুক্ত করার আহব্বান জানান। এছাড়াও তি‌নি নৌকা প্রেমী‌দের পা‌শে সারাজীবন থাকার কথা ব‌লেন।