ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের (রেজি. নং- ফরিদপুর-২১) ২০২৬-২০২৯ মেয়াদের ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সঞ্জয় পোদ্দার এবং সাধারণ সম্পাদক হয়েছেন অনিক কুমার দাস।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহসভাপতি সুভাষ সরকার ও সমীর কুমার দে, সহসাধারণ সম্পাদক সুমন কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল কর্মকার, সাংগঠনিক সম্পাদক সজল রায়, সহসাংগঠনিক সম্পাদক মো. জসীম উদ্দিন মোল্লা, কোষাধ্যক্ষ রঞ্জন কুমার সাহা, দপ্তর সম্পাদক দীপ্ত কুমার পাল, প্রচার সম্পাদক বিশ্বজিৎ পাল এবং ক্রীড়া সম্পাদক নয়ন কুমার দে।
এ ছাড়া সহপ্রচার সম্পাদক অরবিন্দু সূত্রধর, সহক্রীড়া সম্পাদক শমেন কুমার পাল এবং ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন প্রণব কুমার পাল। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন স্বাধীন কুমার পাল, সুব্রত সরকার, সৌরভ মণ্ডল ও সজল কুমার পাল।
নতুন কমিটি ঘোষণার পর বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যদের অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় নতুন কমিটির সফলতা কামনা করা হয়।