আখতার হোসেন, যশোর সদর উপজেলা প্রতিনিধি
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে যোগদান করায় ডা. নাহিদ সিরাজকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীরা। বুধবার সকালে বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি স্বাস্থ্য বিভাগ ইউনিট শাখার সভাপতি দাউদ আলী গাজী ও প্রধান উপদেষ্টা সামসুর রহমানের নেতৃত্বে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় নবনিযুক্ত আরএমওকে ফুল দিয়ে বরণ করে নেন সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মুসা।
এ সময় উপস্থিতদের উদ্দেশে ডা. নাহিদ সিরাজ বলেন, এ হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা কোনো রোগী যেন হয়রানি, অনিয়ম বা দালালচক্রের শিকার না হন। সরকারি সুযোগ-সুবিধা থেকে কোনো রোগী যেন বঞ্চিত না হন সেদিকে সকলের সুদৃষ্টি রাখার আহ্বান জানান।
এ সময় উপদেষ্টা আজিজুল ইসলাম, আব্দুল হালিম, সহসভাপতি ফারুক হোসেন, তপন কুমার রায়, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, কার্যকরী সদস্য আব্দুল মালেক, মহিলাবিষয়ক সম্পাদক আসমা খাতুন, সহসভাপতি তপন কুমার রায়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৯ নভেম্বর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত স্বাক্ষরিত আদেশে ভারপ্রাপ্ত আরএমও হিসেবে দায়িত্ব নেন ডা. নাহিদ সিরাজ। এর আগে ডা. আহসান কবির বাপ্পীকে এ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।