ফরিদপুর জেলা প্রতিনিধি:
দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুরে মোটরসাইকেল মিছিল করেছে পৌর জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে পৌর জামায়াতের আমির ড. ইসহানুল মাহমুদ রুবেলের নেতৃত্বে শহরের মডেল মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মডেল মসজিদের সামনে এসে শেষ হয়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপতৎপরতার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।