নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রাইভেট সেক্টর স্কিলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (BPSSDF)-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জকরিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মোহাম্মদ ফরিদুল ইসলাম; জেনারেল সেক্রেটারি মো. মারুফ হোসেন; এবং TVET বিশেষজ্ঞ ও পরামর্শক মো. মুসলেহ উদ্দিন দিপু।

এ সময় দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (TVET), দক্ষতা উন্নয়ন, মানবসম্পদ সৃষ্টি, কর্মসংস্থান এবং বেসরকারি খাতের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।

BPSSDF দেশের দক্ষতা উন্নয়ন, শিল্পপ্রতিষ্ঠানের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর অংশীদারত্ব প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।