আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদল নেতা নুরুল ইসলাম ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন কালীপূজা মণ্ডপে ঘুরে ঘুরে কুশল বিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেন।

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ইউনিয়নের এসব পূজা মণ্ডপে গিয়ে তাদের খোঁজখবর নেন ও আর্থিক সহায়তা প্রদান করেন। যুবদল নেতা জসিম মোল্লার পরিচালনায় ইউনিয়নের শতাধিক লোক মোটরসাইকেলযোগে এসব পূজা মণ্ডপ পরিদর্শনে অংশগ্রহণ করেন। পূজা মণ্ডপ পরিদর্শনের সময় নুরুল ইসলাম বলেন, আমি আপনাদেরই সন্তান, আপনাদের প্রতিবেশী আমি যেন সবসময় আপনাদের মাঝে থাকতে পারি, আপনাদের সেবা করতে পারি সে জন্য আমার প্রতি আপনাদের আশীর্বাদ রাখবেন।

তিনি আরও বলেন, আমি এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের যত ধরনের সেবা আছে আমি নিজে অথবা আমার প্রতিনিধি দিয়ে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেব। ইউনিয়ন পরিষদের সেবা নিতে আমার পেছনে ঘুরতে হবে না।