ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় শনিবার বিকেল ৪টার সময় মোহনপুর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের কক্ষে ৭ নভেম্বর ২০২৬ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, শাহিন আক্তার শামসুজ্জোহা, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরকার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোজাম্মেল হক, উপজেলা যুবদল নেতা মির্জা শওকত ও নাহিদ পারভেজ হিমু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মৌটুসী সুলতানা রুমা, সদস্য সচিব ববিতা খাতুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য নাসিমা আক্তার বেলী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

আলোচনা সভায় সকল বক্তারা বলেন, ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লবের মধ্য দিয়ে জাতি এক গভীর সংকট থেকে মুক্তি পেয়েছিল। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এদেশের সাধারণ মানুষ ও সশস্ত্র বাহিনীর যে ঐক্য সৃষ্টি হয়েছিল, তা আমাদের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এই দিনটি আমাদের শেখায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আসুন, ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে আমরা সকল ভেদাভেদ ভুলে দেশের উন্নয়ন, শান্তি ও সংহতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করি।