কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
“করবো সমবায়, গড়বো দেশ- সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্য সামনে রেখে রবিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় অফিস পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার এস. এম. রেজাউল করিম। এতে বিশেষ অতিথি হিসেবে পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতাহার আলী, সমবায়ী রূপচাঁদ খাঁ প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার পর ৩ সমবায়ী প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত সমিতিগুলো হলো সোনালী স্বপ্ন সঞ্চয় ও ঋণদান সমিতি লি., কর্ণফুলী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. ও কালুখালী শিক্ষক কর্মচারী সমবায় সমিতি লি.