চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
“করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মতিউর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন সাবেক মেয়র তারিক আহমদ, গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কর্মপরিষদ সদস্য তোরিকুল ইসলাম বকুল, রহনপুর স্টেশন বাজার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. মজিবুর রহমান, গোমস্তাপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. সাজ্জাদ আলী, উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মেহেদী হাসান রিপন, রহনপুর স্বাস্থ্য সমবায় সমিতির সহসভাপতি নাসির উদ্দিন, সন্তোষপুর ভোগ্যপণ্য সমবায় সমিতির সভাপতি আব্দুস সামাদ, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সদস্য প্রমুখ।