ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলায় শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ৭ নভেম্বর ২০২৬ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-৩ পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক খুশবর রহমান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার খন্দকার সাগর আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা আরজুমান্দ, উপজেলা আইসিটি অফিসার শাহদত হোসেন, উপজেলা এলএসডি সুজন মন্ডল, অধ্যাপক মফিজুর রহমান, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রাসেল, কেশরহাট বণিক সমিতি সাধারণ সম্পাদক ও বিএনপির নেতা মোহাম্মদ আলী বাচ্চু, ৪ নম্বর মৌগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস আলী মন্ডল।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় সকল বক্তা অত্যন্ত ইতিবাচকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন।
বক্তারা বলেন, ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লবের মধ্য দিয়ে জাতি এক গভীর সংকট থেকে মুক্তি পেয়েছিল। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এদেশের সাধারণ মানুষ ও সশস্ত্র বাহিনীর যে ঐক্য সৃষ্টি হয়েছিল, তা আমাদের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এই দিনটি আমাদের শেখায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আসুন, ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে আমরা সকল ভেদাভেদ ভুলে দেশের উন্নয়ন, শান্তি ও সংহতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করি।