খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া তথা খোকসার মেয়ে সায়মা সুলতানা তুবা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ডিন এডওয়ার্ড সম্মাননা পেয়েছেন। মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।

তুবা নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর খালেদুজ্জামান মিজানের ভাইয়ের কন্যা এবং খোকসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিস-উজ-জামানের ভাতিজি। উক্ত সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইজন সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক ও প্রশাসনিক), বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য, তুবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ থেকে স্নাতক (অনার্স)-এ ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং স্নাতকোত্তর (মাস্টার্স)-এ ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছেন। তাঁর এই সাফল্যে খোকসাবাসী ও তাঁর পরিবার গর্বিত এবং আনন্দিত। তাঁর পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়ার দরখাস্ত রইল। তুবার জন্য দোয়া ও শুভকামনা।