এক জীবনে তিন দেশ ও তিন নাগরিকতার অভিজ্ঞতার অধিকারী, দৈনিক চিত্র পত্রিকার সম্পাদকের পিতা সেকেন আলী মোল্লা বুধবার সন্ধ্যায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। জমিদারী প্রথা, ব্রিটিশ বিরোধী আন্দোলন, নীল চাষ, পাকিস্তান সৃষ্টি, মুক্তিযুদ্ধ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ বহু ঐতিহাসিক ঘটনার বাস্তব সাক্ষী ছিলেন সেকেন আলী। তিনি প্রায়ই শিশু-কিশোরদের কাছে এসব গল্প তুলে ধরতেন এবং শিশুরাও তাঁর গল্প শুনে আনন্দ পেত।

বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলার সূর্যদিয়া মসজিদ চত্বরে সেকেন আলী মোল্লার জানাজা সম্পন্ন হয়। পরে একই গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি এক কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।