রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া কোঅর্ডিনেশনের আয়োজনে প্রোগ্রাম কোয়ালিটি অ্যান্ড সেলফ রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
০৪ নভেম্বর (বুধবার) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রামপাল এরিয়া কোঅর্ডিনেশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার। অনুষ্ঠানটি উপস্থাপন করেন দেবহাটা এডিপির এরিয়া ডেভেলপমেন্ট ম্যানেজার মিল্টন সিং। এ সময় আরও উপস্থিত ছিলেন এডুকেশন স্পেশালিস্ট টনি উইলসন কস্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল কুদ্দুস তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন হাওলাদারসহ রামপাল এডিপির প্রোগ্রাম অফিসারবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, যুব ফোরাম, ইয়ুথ ফোরামের সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে বিগত বছরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া কোঅর্ডিনেশন যেসব কার্যক্রম সম্পন্ন করেছে, তার মান বিবেচনা করে রেটিং পয়েন্ট আকারে সকল কার্যক্রমে পয়েন্ট প্রদান করা হয় এবং যেসব কার্যক্রমে উপস্থিতিরা অসন্তুষ্ট ছিলেন, সে সব কার্যক্রমের ভুলগুলো তুলে ধরা হয়। সকল মতামত লিপিবদ্ধ করা হয়, যাতে পরবর্তী অর্থবছরে বিগত বছরের অসন্তোষজনক কার্যক্রমকে আরও উন্নত করে সর্বোচ্চ মানসম্মত সেবা দেওয়া যায়; সেই উদ্দেশ্যে আজকের এই সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিতিদের মধ্যে বক্তারা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা শিশুদের জীবনমান উন্নত করেছে। রামপাল উপজেলার সকল ইউনিয়নে বিগত অর্থবছরে যে পরিমাণ কার্যক্রম পরিচালনা করেছে, তা প্রশংসনীয় এবং শিশুসহ অভিভাবক সবাই সচেতন হয়েছে এবং জীবনমান উন্নত হয়েছে বলে জানান তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার।