আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা জলকারপাড়ায় ওয়াজ মাহফিলে দোয়া চেয়েছেন ওই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ছরোয়ার হোসেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) নটখোলা জলকার কবরস্থান মাঠে বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত চলা ওই মাহফিলের আয়োজন করে স্থানীয় কবরস্থান কমিটি ও ইসলামী যুবসমাজ। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে ইসলামিক স্কলার আবু ত্বহা মো. আদনান, বাংলাদেশের ক্বারী শাইখ আহম্মেদ বিন ইউসুফ, মুফতি শহিদুল হক আনসারী, মুফতি শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আজিজুল হক, স্থানীয় মাতুব্বর তারা মিয়া, ফজলু মাতুব্বর ও স্থানীয় ওলামায়ে কেরাম ও দিনদার মুসল্লীয়ান ইকরাম।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ওই ইউনিয়নের সম্ভাব্য পদপ্রার্থী ছরোয়ার হোসেন বলেন, আমি আপনাদের এলাকার সন্তান, কারো ভাই, কারো ভাতিজা, এই মাটির টানে আপনাদের মাঝে বারবার ছুটে আসি। আমি ইউনিয়নবাসীর সেবা করতে চাই। তাই সবাই আমার জন্য দোয়া করবেন।