নিজস্ব প্রতিবেদক: কর্মীদের প্রতি ভালোবাসা, সম্মান ও মানবিক দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বনামধন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘লেবাজ সোয়েটার ইন্ডাস্ট্রি লিমিটেড’। প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও দুই কর্মচারীকে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পাঠানো হয়েছে।

এ বছর পবিত্র ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন প্রতিষ্ঠানের দুই কর্মচারী আবুল কালাম আজাদ ও মো. রাতুল মিয়া। আবুল কালাম আজাদ প্রতিষ্ঠানটিতে লিংকিং অপারেটর এবং মো. রাতুল মিয়া সুইং ডিস্ট্রিবিউটর হিসেবে কর্মরত রয়েছেন।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. এ কে আজাদ এবং চেয়ারম্যান মো. তাজমিমউর রহমান (তুহিন)-এর উদ্যোগে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তাঁদের পবিত্র ওমরাহ পালনের ব্যবস্থা করা হয়েছে।

প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, কর্মীদের ধর্মীয় অনুভূতি ও ইবাদত পালনের সুযোগ করে দেওয়ার পাশাপাশি তাঁদের প্রতি আন্তরিকতা ও ভালোবাসার অংশ হিসেবে প্রতিবছর এ উদ্যোগ নেওয়া হয়। ভবিষ্যতেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুই কর্মচারীকে পবিত্র ওমরাহ পালনের জন্য পাঠানোর এ ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

কর্মীদের কল্যাণে প্রতিষ্ঠানের এমন ব্যতিক্রমী উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, কর্মীদের শুধু প্রতিষ্ঠানের জনবল হিসেবে নয়, বরং পরিবারের সদস্য হিসেবে মূল্যায়নের এমন উদ্যোগ অন্য প্রতিষ্ঠানগুলোর জন্যও অনুকরণীয় হতে পারে।

পবিত্র ওমরাহ পালনে যাওয়া দুই কর্মচারীর সফর নিরাপদ, সুন্দর ও সার্থক হোক—এমন প্রত্যাশা জানিয়েছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা।