সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি: জাতীয় যুব দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে সোমবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় রক্তদান, ফ্রি চিকিৎসা সেবা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। কালুখালীর সালেহা সামাদ হেলথ সার্ভিসের সামনে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতাহার আলী।
অনুষ্ঠানে কালুখালী থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, ডা. কমল কুমার দাস, এসআই নজরুল ইসলাম, ফায়ার সার্ভিসের ইনচার্জ আ. হালিম, শিক্ষক শওকত আলী খান, ডা. এস. এম. আবু হুসাইন প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার পর রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এতে শতাধিক দরিদ্র রোগী ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করেন।