মুকসুদপুর প্রতিনিধি
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।
উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়েদ উদ্দিন আহমেদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্মদেব মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ নাঈম, জনতা ব্যাংক মুকসুদপুর শাখার ম্যানেজার এনামুল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু প্রমুখ।
এসময় দু’জন যুব উদ্যোক্তাকে তিন লাখ টাকা ঋণ প্রদান করা হয়।
আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।