কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে যুব র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ রবিবার সকাল ১১টায় হাকিমপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জজ মিত্র চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে যুব উন্নয়নের প্রশিক্ষণ বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনা শেষে যুব উন্নয়নের প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে চেক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলমসহ অনেকে।