আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব জনসমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা যুবদলের উদ্যোগে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের সভাপতিত্বে এবং সদস্যসচিব এনায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহিদ ও সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদ, সালথা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান হোসাইন, মাহফুজুর রহমান খান, ফরিদ হোসাইন, সাফিকুল ইসলাম, খোকন মাতুব্বর, রাসেল শেখ ও হাবিবুর রহমান হাবিব, সালথা উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর, নুরুল ইসলাম, মো. জসীম মোল্যাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।
জনসমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে সালথা সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সালথা থানার সামনে এসে শেষ হয়।