নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, উপজেলা ও পৌর শাখা, নাগেশ্বরীর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভাটি নাগেশ্বরী উপজেলা চত্বরের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি জননেতা সাইফুর রহমান রানা। এছাড়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী পৌর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক জনাব মো. হাফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব মো. আতিকুর রহমান লেবু। নাগেশ্বরী উপজেলা যুবদলের আহবায়ক জনাব মো. নুরুজ্জামান হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্য সচিব জনাব মো. নুরজ্জামান হোসেন এবং উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক জনাব মো. মিনহাজুর রহমান (মিনহাজ)।
এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক সমিতি নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পৌর শাখার সদস্য সচিব মো. আজিজুল হক, আলহাজ্ব মো. মাহমুদ হাসান (হাজী সোহেল) এছাড়া উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।