মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার
রাজবাড়ীর পাংশায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার (২৮ অক্টোবর) বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। পাংশা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে “হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যকে সামনে রেখে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে র্যালি, আলোচনা ও হাত ধোয়া প্রদর্শনী কর্মসূচির আয়োজন করা হয়।
জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টায় পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালি শেষে আলোচনা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। হাত ধোয়া প্রদর্শনী কর্মসূচি পরিচালনা করেন পাংশা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন মোল্লা।
অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, সিনিয়র সহকারী ফার্ম সুপার মো. ফারুক হোসেন, পাংশা উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল, পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহঃ জাহাঙ্গীর হোসেন, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম আব্দুল হান্নান, পাংশা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছাঃ সাইফুন নাহার, পাংশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, পাংশা উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আকমল হোসেন, পাংশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা গুলরুখ, পাংশা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পাংশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।