জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল থানা পুলিশের বিশেষ অভিযানে নগদ টাকাসহ পাঁচজন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলমের নেতৃত্বে থানার একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে জুয়া খেলার সময় পাঁচজন জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে পাওয়া চার হাজার ৫০ টাকা, দুটি স্মার্টফোন, এক সেট তাস এবং একটি চাদর জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের ১৫ ধারায় ক্ষেতলাল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।