নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলাধীন সন্তোষপুর ইউনিয়নের পশ্চিম কুটিনাওডাঙ্গা মাকরুটারি জামে মসজিদের উন্নয়ন কাজের অংশ হিসেবে টাইলস ক্রয়ের জন্য ১০,০০০ (দশ হাজার) টাকা অনুদান প্রদান করেছেন বিশিষ্ট ব্যক্তিত্ব আসন্ন নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব মাহমুদ হাসান (হাজী সোহেল)।

মসজিদের সার্বিক উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের এই মহতী উদ্যোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

অনুদান প্রদানকালে অত্র মসজিদের সভাপতি আলহাজ্ব নবীর উদ্দিন এবং সেক্রেটারি হায়দার আলী মাস্টার উপস্থিত থেকে এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন আকবর আলী, আমজাদ হোসেন, আব্দুল জলিল, আশরাফ আলী, শফিকুল ইসলাম, মামুন মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য মুসল্লিরা।

স্থানীয় এলাকাবাসী ও মসজিদ কমিটি আলহাজ্ব মাহমুদ হাসান (হাজী সোহেল)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আল্লাহর দরবারে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।