ফরিদপুর প্রতিনিধি

রাজবাড়ীর খানখানাপুরে ইটভাটার মিক্সচার মেশিনে কাজ করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বলাই শেখ (৬৫) নামে এক শ্রমিক। রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত বলাই শেখ রাজবাড়ীর খানখানাপুরের ছোট বাগরপুর এলাকার নেওয়াজ শেখের ছেলে। কাজ করার সময় অসাবধানতাবশত তাঁর হাত মিক্সচার মেশিনের ভেতরে ঢুকে যায়। এতে তাঁর হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে ইটভাটার অন্য শ্রমিক ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে ট্রমা সেন্টারে ভর্তি করেন।

বর্তমানে তিনি হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।