ফরিদপুর প্রতিনিধি
জাতীয় পুরস্কার ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন পেয়েছেন পুরস্কারপ্রাপ্ত নিরব ইমতিয়াজ শান্ত। বাংলা থিয়েটার, ফরিদপুরের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলা থিয়েটার ও সরোবর চিলড্রেনস থিয়েটারের পক্ষ থেকে তাঁকে এ শুভেচ্ছা জানানো হয়।
এক সংক্ষিপ্ত প্রতিক್ರিয়ায় নাট্যাঙ্গনের সহযোদ্ধাদের কাছ থেকে পাওয়া এ ভালোবাসাকে সাংস্কৃতিক জীবনের অন্যতম প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন তিনি। এ স্বীকৃতি ও আন্তরিকতা তাঁকে নাটক ও সংস্কৃতির পথে আরও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে জানান। এ অর্জনকে স্মরণীয় করে তোলায় বাংলা থিয়েটার ও সরোবর চিলড্রেনস থিয়েটার, ফরিদপুরের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন তিনি।