ইসমাইল হোসেন বাবু

কুষ্টিয়ায় খাদ্যসামগ্রী বিতরণের আশ্বাস দিয়ে শ্রমিক, ভিক্ষুক ও অসচ্ছল মানুষের কাছ থেকে মোবাইল ফোন, সিম কার্ড এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথি সংগ্রহ করে এক ব্যক্তি উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের দাবি, ১০ কেজি চাল, এক কেজি মাংস ও এক বোতল সয়াবিন তেল দেওয়ার কথা বলে প্রায় ২০০ জনকে এই ফাঁদে ফেলা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এসব জিনিস সংগ্রহ করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পরে দুপুর ২টায় খাদ্যসামগ্রী নেওয়ার জন্য নির্ধারিত স্থানে স্লিপ নিয়ে উপস্থিত হলেও অভিযুক্ত ব্যক্তিকে আর খুঁজে পাননি তাঁরা।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, এক ব্যক্তির মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণের কথা বলে স্থানীয় একটি গোরস্থানের কয়েকটি কবর পরিষ্কার করানো হয়। এ কাজে গোরস্থানের শ্রমিকদের পাশাপাশি সেখানে অবস্থান করা ভিক্ষুক ও অসচ্ছল ব্যক্তিদেরও যুক্ত করা হয়।