কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুরে পৃথক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের লক্ষ্যে পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাকিমপুর উপজেলার দেবখণ্ডা পূর্বপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শুকুর আলী (৩৮) এবং গোহাড়া গ্রামের আনন্দ বর্মনের ছেলে প্রবিন বর্মন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুকুর আলী জিআর-৩/২৫ (হাকিমপুর) মামলার এবং প্রবিন বর্মন জিআর-৩০০(১৯) (হাকিমপুর) মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তারের পর যথাযথ পুলিশি নিরাপত্তায় দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।