ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে মঙ্গলবার বিকেলে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মোঃ মাসুদুল আলম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাউছার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম ও চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়ারুল ইসলাম।
সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবুল কালাম, প্রধান শিক্ষক আজাদ আবুল কালাম ও শামসুদ্দিন আহাম্মেদ। এ সময় সদর ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, গাজিরটেক ইউপি চেয়ারম্যন মোঃ ইয়াকুব আলী, মহিলালীগ নেত্রী রওশনারা পারভীন, স্থানীয় আলেমগন ও হিন্দু ধর্মালম্বিরা সহ বিভিন্ন শ্রেনীর পেশাজীবিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে ধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে কোনো গুজবে কান না দিয়ে সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য আহব্বান জানানো হয়।