ফরিদপুর প্রতিনিধি
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ বুধবার শেষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে সকালে ফরিদপুরের বিভিন্ন পূজামণ্ডপে দশমী পূজা অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে দশমী পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে সকালে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিকেলে দেবী দুর্গাকে মিষ্টি ও পান-সুপারি দিয়ে বরণ, নারীদের সিঁদুর খেলা ও আরতি অনুষ্ঠিত হবে। পরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।
উৎসবের শেষ দিনে পূজামণ্ডপগুলোতে ভক্তদের উপস্থিতিতে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানাবেন এবং আগামী বছর আবারও দেবীর আগমনের প্রত্যাশা করবেন।