ফরিদপুর জেলা প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের কৈজুরী ইউনিয়নের ইসাইল মধ্যপাড়া ও বউঘাটা পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
এ সময় পূজামণ্ডপের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।