হিলি প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিলির বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন হাকিমপুর উপজেলা বিএনপি নেতাকর্মীরা। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীর নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি নিয়ে আলীহাট ইউনিয়নসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়। পরে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষ থেকে পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার কমিটির হাতে তুলে দেন নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন আলীহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বুলবুল মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, আলীহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমরান হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক স্বপ্ন ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাদ্দাস হোসেন, ছাত্রদলের সভাপতি মেজবাইল ইসলামসহ অনেকে।