ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে হামজনিত নতুন কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ফরিদপুর জেলায় হামজনিত মৃত্যুর সংখ্যা ২৪ জন। এ সময়ে হাম আক্রান্তের মোট সংখ্যা ৬ হাজার ৯৩১ জন বলে উল্লেখ করা হয়েছে।

উপজেলাভিত্তিক তথ্যে বোয়ালমারীতে ২৮, ভাঙ্গায় ১২, চরভদ্রাসনে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর সদরে ৫ জন আক্রান্তের তথ্য রয়েছে।

হাসপাতালভিত্তিক তথ্যে, ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন ৮ জনসহ মোট ১৯ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ১৬ জনসহ মোট ৬৩ জন রোগী ভর্তি রয়েছেন। দুই হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৮২ জন। গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেলার ১৮ জন এবং অন্য জেলার ৬ জন সন্দেহভাজন রোগীর তথ্য পাওয়া গেছে।